রজক

রজক [ rajaka ] বি. ১. ধোপা; ২. (বিরল) রংকারক, যে রঞ্জিত করে। [সং. √ রঞ্জ্ + অক]। স্ত্রী. রজকী, (বাং.) রজকিনি।

রঙ্গিলা

রঙ্গিলা১ [ raṅgilā১ ] বিণ. (স্ত্রী.) ১. রঞ্জিতা (রঙ্গিলা শাড়ি); ২. রাঙা, লাল (রঙ্গিলা গাইয়ের দুধ)। [বাং. রঙ্গিল-এর স্ত্রীলিঙ্গ]। রঙ্গিলা২ [ raṅgilā২ ] বিণ. ১. রঙ্গপ্রিয়, রঙ্গকারী ২. স্ফূর্তিবাজ। [হি.]।

রঙ্গিয়া

রঙ্গিয়া [ raṅgiẏā ] বিণ. (প্রা. কা.) ১. রসিক, রঙ্গপ্রিয় ২. রসিকা, রঙ্গ প্রিয়া। [বাং. রঙ্গ২ + ইয়া]।

রঙ্গন

রঙ্গন [ raṅgana ] বি. ১. চিত্রিতকরণ ২. রক্তবর্ণ ফুলবিশেষ। [রঙ্গ১ দ্র]।

রগড়

রগড়১ [ ragaḍ ] বি. ১. ঢাকের কাঠির আওয়াজ; ২. মর্দন, পেষণ; ৩. ঘর্ষণ। [হি. রগড় < সং. দ্রগড়]। রগড়২ [ ragaḍ ] বি. মজা, কৌতুক, ঠাট্টাতামাশা। [হি. রগড়-তু. সং. রঙ্গ]। রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন।

রাজ্ঞী

রাজ্ঞী [ rājñī ] বি. রাজমহিষী, রানি। [সং. রাজন্ + ঈ]।

রাজাধিরাজ

রাজাধিরাজ [ rājādhi-rāja ] বি. রাজার রাজা, সম্রাট। [সং. রাজ৪. + অধিরাজ]।

রাজস্ব

রাজস্ব [ rājasba ] বি. রাজাকে বা সরকারকে দেয় খাজনা। [সং. রাজ৪. + স্ব]।

রাজস্কন্ধ

রাজস্কন্ধ [ rāja-skandha ] বি. ঘোড়া, অশ্ব। [সং. রাজন্ + স্কন্ধ]।

রাজবংশি

রাজবংশি [ rāja-baṃśi ] বি. (প্রধানত উত্তরবঙ্গে বাসকারী) হিন্দু জাতিবিশেষ। [সং. রাজবংশ্য]।