র রণন রণন [ raṇana ] বি. ১. শব্দিতকরণ, শব্দ করা; ২. (বাং.) রনরন শব্দ, ঝঙ্কার (সুরের রণন)। [সং. √ রণ্ + অন]। রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা (‘ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে’: রবীন্দ্র)। রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।
র রটনা রটন, রটনা [ raṭana, raṭanā ] বি. ১. প্রচার, ঘোণা ২. কথন, বলা ৩. খ্যাতি ৪. মিথ্যা প্রচার, অপপ্রচার (ওসব দুর্জনের রটনা)। [সং. √ রট্ + অন, + আ]। রটিত বিণ. প্রচারিত, ঘোষিত; কথিত; খ্যাত।
র রটন রটন, রটনা [ raṭana, raṭanā ] বি. ১. প্রচার, ঘোণা ২. কথন, বলা ৩. খ্যাতি ৪. মিথ্যা প্রচার, অপপ্রচার (ওসব দুর্জনের রটনা)। [সং. √ রট্ + অন, + আ]। রটিত বিণ. প্রচারিত, ঘোষিত; কথিত; খ্যাত।
র রঞ্জনরশ্মি রঞ্জনরশ্মি [ rañjana-raśmi ] বি. (বিজ্ঞা.) অতি ক্ষুদ্র তরঙ্গের তড়িত্চুম্বক রশ্মিবিশেষ যা অস্বচ্ছ ও স্হূল বস্তু ভেদ করে তার ভিতরের বস্তু দেখাতে পারে, এক্স-রে। [ইং. roentgen (< Roentgen) rays]।
র রঞ্জক রঞ্জক১ [ rañjaka ] বি. বারুদ। [দেশি]। রঞ্জকঘর বি. ১. সেকালের কামান বন্দুকাদির যে অংশে বারুদ পোরা হত; ২. বারুদঘর। রঞ্জক২ [ rañjaka ] বিণ. ১. রংকারী, যে রঞ্জিত করে (রঞ্জকসাবান); ২. অনুরাগ-উত্পাদনকারী; ৩. √ প্রীতিকর। ☐ বি. রঞ্জকদ্রব্য। স্ত্রী. রঞ্জিকা।
র রজ্জু রজ্জু [ rajju ] বি. দড়ি। [সং. √ সৃজ্ + উ]। সর্পে রজ্জু ভ্রম – স্হিরভাবে সাপকে পড়ে থাকতে দেখে তাকে রজ্জু বলে ভুল হওয়া।