রম

রম [ rama ] বিণ. (সমাসের উত্তরপদে) রমনীয়, আনন্দজনক (মনোরম)। ☐ বি. ১. স্বামী, পতি; ২. কন্দর্প। [সং. √ রম্ + ণিচ্ + অ]। রমক বিণ. বিলাসী।

রবিশস্য

রবিখন্দ, রবিশস্য [ rabi-khanda, rabi-śasya ] বি. গম যব প্রভৃতি বসন্তকালীন শস্য। [আ. রবী (বসন্তকাল) + খন্দ, সং. শস্য]।

রবিখন্দ

রবিখন্দ, রবিশস্য [ rabi-khanda, rabi-śasya ] বি. গম যব প্রভৃতি বসন্তকালীন শস্য। [আ. রবী (বসন্তকাল) + খন্দ, সং. শস্য]।

রবার

রবার১ [ rabāra ] বি. বড়ো পাতাযুক্ত গাছবিশেষ বা তার রস থেকে প্রস্তুত স্হিতিস্হাপক পদার্থবিশেষ। [ইং rubber]। রবার২ [ rabāra ] বি. রবারগাছের রস থেকে বা অন্য স্হিতিস্হাপক উপাদান দিয়ে তৈরি লেখা মুছে পরিষ্কার করার পদার্থ। [ইং. rubber]।

রবাব

রবাব [ rabāba ] বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ; রুদ্রবীণা। [ফা. রবাব্]।

রথী

রথী [ rathī ] (-র্থিন্) বি. ১. যে ব্যক্তি রথে চড়ে রয়েছে; ২. যে ব্যক্তি রথে চড়ে যুদ্ধ করে; ৩. যোদ্ধা (রথীমহারথী); ৪. (আল.) বীরপুরুষ। [সং. রথ + ইন্]। রথীমহারথী বি. বড়ো বড়ো যোদ্ধা।

রণিত

রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।

রণা

রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা (‘ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে’: রবীন্দ্র)। রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।