রসায়নী

রসায়নী বিণ. (স্ত্রী.) ১. রসায়নসম্বন্ধীয় (রসায়নী বিদ্যা)। বিণ. রাসায়নিক, রসায়নী। ☐ বি. (বিরল) রসায়নবিদ, chemist.

রসায়ন

রসায়ন [ rasāẏana ] বি. ১. (বিজ্ঞা.) পদার্থ সমূহের উপাদান, গুণ, পরস্পর সম্বন্ধ, বিক্রিয়া প্রভৃতি বিষয়ক বিদ্যা, chemistry; ২. আয়ুবৃদ্ধিকর ও রোগজরানাশক ওষুধ। [সং. রস + অয়ন]। রসায়নী বিণ. (স্ত্রী.) ১. রসায়নসম্বন্ধীয় (রসায়নী বিদ্যা)। বিণ. রাসায়নিক, রসায়নী। ☐ বি. (বিরল) রসায়নবিদ, chemist.

রমিত

রমিত [ ramita ] বিণ. ১. কৃতরমণ, রমণ বা মৈথুন করা হয়েছে এমন ২. রতি প্রাপিত; ৩. ক্রীড়িত; ৪. আনন্দময়; ৫. উজ্জ্বল (‘বন অতি রমিত হইল ফুলফুটনে’: মধু.)। [সং. √ রম্ + ণিচ্ + ত]। স্ত্রী. রমিতা।

রমণীয়

রমণীয় [ ramaṇīẏa ] বিণ. ১. মনোহর, সুন্দর (রমণীয় দৃশ্য); ২. প্রীতিকর, যাতে মন আসক্ত হয়। [সং. √ রম্ + ণিচ + অনীয়]। বি. রমণীয়তা।

রমণী

রমণী [ ramaṇī ] বি. ১. সুন্দরী নারী; ২. নারী; ৩. পত্নী, স্ত্রী। ☐ বিণ. ১. প্রিয়া; ২. সন্তোষবিধায়িত্রী। [সং. রমণ + ঈ]। রমণীরত্ন বি. গুণবতী নারী।

রমণ

রমণ১ [ ramaṇa ] বি. ১. ক্রীড়া, কেলি, প্রমোদ-বিহার; ২. মৈথুন, রতিক্রিয়া। [সং. √ রম্ + অন]। রমণ২ [ ramaṇa ] বি. ১. কন্দর্প, মদনদেব; ২. পতি, স্বামী (রাধারমণ)। ☐ বিণ. ১. প্রিয়; ২. সন্তোষবিধায়ক। [সং. √ রম্ + ণিচ্ + অন]।