র রাগাত্মক রাগাত্মক, রাগাশ্রয়ী [ rāgātmaka, rāgāśraẏī ] বিণ. ১. সংগীতের রাগসম্বন্ধীয়; ২. রাগরাগিণীর প্রাধান্যপূর্ণ (রাগাত্মক গান)। [সং. রাগ + আত্মক, আশ্রয়ী]।
র রাগিণী রাগিণী [ rāgiṇī ] বি. (স্ত্রী.) ১. (সংগীতে) ছয় রাগের ছত্রিশ পত্নী হিসাবে কল্পিত ভৈরবী ভূপালী মালশ্রী ইত্যাদি ছত্রিশ প্রধান সুর; ২. সংগীতের রাগাশ্রিত সুর। [সং. রাগ + ইন্ + ঈ]।
র রাখাল রাখাল [ rākhāla ] বি. গোরু চরানো ও তত্বাবধান করা যার কাজ, গোরক্ষক। [হি. রাখবল]। রাখালরাজ বি. শ্রীকৃষ্ণ। রাখালি বি. ১. রাখালের কাজ বা পেশা; ২. রাখালের মজুরি। রাখালিয়া বিণ. ১. রাখালসম্বন্ধীয়; ২. রাখালসুলভ; ৩. রাখালের (রাখালিয়া বাঁশি)।
র রাকা রাকা [ rākā ] বি. প্রতিপদযুক্ত পূর্ণিমা তিথি (রাকাশশী)। [সং. √ রা + ক + আ]। রাকাপতি বি. চাঁদ। রাকেশ বি. চাঁদ।