রেডিয়াম

রেডিয়াম [ rēḍiẏāma ] বি. তেজস্ক্রিয় মৌলিক ধাতব পদার্থবিশেষ। [ইং. radium]।

রেডিমেড

রেডিমেড বিণ. (পোশাক সম্বন্ধে) তৈরি, প্রস্তুত, সেলাই-করা (রেড়িমেড পোশাকের দোকান)।

রেডার

রেডার [ rēḍāra ] বি. তাড়িতচুম্বকীয় তরঙ্গের দ্বারা দূরগত বিমান ইত্যাদির দিক অবস্হান প্রভৃতি নির্ণয়ের পদ্ধতি বিশেষ। [ইং. radar]।

রেট

রেট [ rēṭa ] বি. ১. দর (কম রেটে বিক্রি); ২. হার (পাশের রেট); ৩. দস্তুর, রেওয়াজ (আজকালকার রেট)। [ইং. rate]।

রেজিষ্ট্রি

রেজিষ্ট্রি [ rējiṣṭri ] বি. ১. প্রমাণস্বরূপ সরকারি বইয়ে লিপিবদ্ধ করা, নিবন্ধন, নিবন্ধীকরণ; ২. ডাকবিভাগে চিঠিপত্রাদি নিবন্ধীকরণের ব্যবস্হা; ৩. রেজিস্ট্রি করার খাতা, নিবন্ধপুস্তক। ☐ বিণ. রেজিষ্ট্রি করা হয়েছে এমন (রেজিষ্ট্রি পার্সেল)। [ইং. registration]।

রেজিমেন্ট

রেজিমেন্ট [ rēji-mēnṭa ] বি. শ্রেণিবিভক্ত (সচ. কর্নেলের নেতৃত্বাধীন) সৈন্যবাহিনী। [ইং. regiment।

রেজাই

রেজাই [ rējāi ] বি. লেপ বা বালাপোশ। [ফা. রজাই]।

রেজাল্ট

রেজাল্ট [ rējālṭa ] বি. পরীক্ষা প্রতিযোগিতা ইত্যাদির ফলাফল। [ইং. result]।

রেজা

রেজা [ rējā ] বি. ১. খুব ছোটো টুকরো; ২. রাজমিস্ত্রিকে সাহায্যকারী মজুর বা জোগাড়ে। [ফা. রেজা]।

রেকাবি

রেকাব২., রেকাবি [ rēkāba, rēkābi ] বি. ক্ষুদ্র থালা, ডিশ। [ফা. রকাবি]।