রেকাব

রেকাব১ [ rēkāba১ ] বি. ঘোড়ার দুই পাশে জিন-সংলগ্ন অশ্বারোহীর পা-দান। [আ. রিকাব্]। রেকাব২., রেকাবি [ rēkāba, rēkābi ] বি. ক্ষুদ্র থালা, ডিশ। [ফা. রকাবি]।

রেওয়া

রেওয়া [ rēōẏā ] বি. বাত্সরিক আয়ব্যয়ের সংক্ষিপ্ত হিসাবের কাগজ বা খাতা। [ফা.]।

রেউলা

রেউলা [ rēulā ] বি. রাজ-অন্তঃপুর বা রাজ-অন্তঃপুরের মহল (‘তোমার পৃথক্ রেউলা হইবে’: ব. চ.) [মারা. রাউল]।

রেউচিনি

রেউচিনি [ rēu-cini ] বি. উদ্ভিদবিশেষের মূল। [ফা. রেবন্দ-ই চিনি]।

রূপ্য

রূপ্য [ rūpya ] বি. রুপো, রজত। [সং. রূপ + য]।

রূপোন্মাদ

রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।

রূপোন্মত্ত

রূপোন্মত্ত [ rūpōnmatta ] বিণ. রূপ দেখে উন্মত্ত বা ব্যাকুল। [সং. রূপ + উন্মত্ত]। রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।

রূপিত

রূপিত [ rūpita ] বিণ. ১. রূপযুক্ত; ২. বর্ণিত। [সং. √ রূপ্ + ত]।

রূপি

রূপি [ rūpi ] বি. লালমুখো বাঁদরবিশেষ। [সং. রূপ + বাং. ই]।