র রেফ্রিজারেটার রেফ্রিজারেটার [ rēphri-jārē-ṭāra ] বি. শীতক বা হিমায়ক যন্ত্র; খাদ্যবস্তু ওষুধ ইত্যাদি শীতল রাখার যন্ত্রবিশেষ। [ইং. refrigerator]।
র রেফারি রেফারি [ rēphāri ] বি. ১. ফুটবল হকি প্রভৃতি খেলায় বিচারক; ২. কোনো বিতর্কিত বিষয়ে মধ্যস্হ। [ইং. referee]।
র রেত রেত১ [ rēta ] বি. তীব্র জলপ্রবাহ (‘রেত ঠেলে জাহাজও যেতে পারে না’: শরত্)। [দেশি]। রেতঃ, রেত২ [ rētḥ, rēta ] বি. বীর্য, শুক্র পুরুষদেহের সন্তানোত্পাদক সারপদার্থবিশেষ। [সং. √ রী + অস্]। রেতি, [ rēti, ] (আঞ্চ.) রেত৩ বি. উখা, লোহা ঘষে ক্ষয় করার যন্ত্রবিশেষ। [হি. রেতী]।
র রেণু রেণু [ rēṇu ] বি. ১. ধুলো (পদরেণু); ২. গুঁড়ো, চূর্ণ (রেণু-রেণু করা কাচ); ৩. পরাগ (পুষ্পরেণু)। [সং. √ রী + নু]।