র রেহাই রেহাই [ rēhāi ] বি. ১. নিষ্কৃতি, অব্যাহতি (হাঙ্গামা বা বিপদ থেকে রেহাই পাওয়া); ২. ছাড় (সুদের রেহাই)। [ফা. রিহাঈ]।
র রেসালা রেসালা [ rēsālā ] বি. ১. অশ্বারোহী সৈন্য; ২. (বাং.) বিবাহাদিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী। [আ. রিসালা]।
র রেস রেস [ rēsa ] বি. ১. দৌড়-প্রতিযোগিতা; ২. (প্রধানত বাজি ধরে) ঘোড়দৌড় (রেসের ঘোড়া); ৩. প্রতিযোগিতা। [ইং. race]।
র রেশন রেশন [ rēśana ] বি. নিয়ন্ত্রিত মূল্যে সরকার কর্তৃক জন-প্রতি নির্দিষ্ট পরিমাণে খাদ্যাদি সরবরাহ (রেশনের চাল)। [ইং. ration]।
র রেশ রেশ [ rēśa ] বি. ১. শব্দ বা সুর শেষ হয়ে গেলেও মনের মধ্যে যে অনুরণন হতে থাকে (সুরের রেশ); ২. আভাস (রঙের রেশ, কল্পনার রেশ); ৩. বিলীয়মান অনুভূতি (আনন্দের রেশ)। [< হি. রেশা]।
র রেয়ো রেয়ো [ rēẏō ] বিণ. রবাহুত, বিনা নিমন্ত্রণে এসেছে এমন। [বাং. রা (শব্দ) + উয়া > ও]। রেয়োভাট বি. শ্রাদ্ধাদির সংবাদ শুনে আগত ভিখারি।
র রেয়াত রেয়াত [ rēẏāta ] বি. ১. অব্যাহতিদান, রেহাই (অন্যায় করলে রেয়াত নেই); ২. খাতির; ৩. অনুগ্রহ। [আ. রিআয়ত্]।