রোচ্য

রোচ্য [ rōcya ] বিণ. ভালো লাগার বা রুচিকর হওয়ার যোগ্য। [সং. √ রুচ্ + য]।

রোচনী

রোচনী [ rōcanī ] বি. পুদিনা শাক। [সং. √ রুচ্ + অন + ঈ]।

রোচনা

রোচনা [ rōcanā ] বি. (স্ত্রী.) গোরোচনা, গো-পিত্ত। [সং. √ রুচ্ + অন + আ (স্ত্রী.)]।

রোচন

রোচন [ rōcana ] বি. পছন্দ, ভালো লাগা। [সং. √ রুচ্ + ণিচ্ + অন]।

রোচক

রোচক [ rōcaka ] বিণ. রুচিকর (মুখরোচক)। [সং. √ রুচ্ + ণিচ্ + অক]।

রোগার্ত

রোগার্ত [ rōgārta ] বিণ. ১. রোগগ্রস্ত; ২. রোগে দুর্বল বা শীর্ণ। [সং. রোগ + √ ঋ + ত]।

রোখ

রোখ [ rōkha ] বি. ১. জেদ, ঝোঁক (রোখ চাপা); ২. তেজ (আপন রোখে, মনের রোখে); ৩. বাড় (গাছের রোখ)। [< সং. রোষ]।

রেহান

রেহান [ rēhāna ] বি. বন্ধক। [আ. রিহ্ন]। রেহাননামা বি. বন্ধকি দলিল।

রৈখিক

রৈখিক [ raikhika ] বিণ. ১. রেখা-সম্বন্ধীয়; ২. রেখা দ্বারা রচিত (রৈখিক চিত্র)। [সং. রেখা + ইক]।