রোয়া

রোয়া১ [ rōẏā ] ক্রি. রুয়া -র চলিত রূপ। ☐ বিণ. রোপণ করা বা পোঁতা হয়েছে এমন (রোয়া গাছ, রোয়া ধান)। রোয়া২ [ rōẏā ] ক্রি. (আঞ্চ. ব্রজ. ও কাব্যে) কাঁদা। [হি. রোনা]। রোয়া৩ [ rōẏā ] বি. (আঞ্চ.) কোয়া, কোষ। [দেশি]।

রোয়েদাদ

রোয়েদাদ [ rōẏē-dāda ] বি. ভাগবাটোয়ারা করে যার-যার অংশ দেওয়া বা তত্সম্পর্কে নির্দেশ। [ফা. রুএদাদ্]।

রোশনচৌকি

রোশনচৌকি [ rōśana-cauki ] বি. সানাই ঢোল কাঁসি ইত্যাদি বাদ্যযন্ত্র সহযোগে ঐক্যতানবাদ্য। [ফা. রওশন + বাং. চৌকি]।

রোলনম্বর

রোলনম্বর বি. নামের ক্রমিক নম্বর বা সংখ্যা।

রোল

রোল১ [ rōla ] বি. অব্যক্ত শব্দ; শোরগোল, চিত্কার (হাসি কান্নার রোল, কলরোল)। [হি. রোর]। রোল২ [ rōla ] বি. নামের ক্রমিক তালিকা। [ইং. roll]। রোলনম্বর বি. নামের ক্রমিক নম্বর বা সংখ্যা। রোল৩ [ rōla ] বি. ডিম মাংস বা সবজির পুর দেওয়া পাটিসাপটার মতো মুড়ে তেল বা ঘিয়ে ভেজে তৈরি ময়দার খাবারবিশেষ। [ইং. roll (মোড়া অর্থে)]।

রোলার

রোলার [ rōlāra ] বি. ১. চাপা দিয়ে রাস্তা প্রভৃতি সমতল করার জন্য এক প্রকার ভারী যন্ত্র বা এন্জিন; ২. গম ইত্যাদি পেষাই করার কলবিশেষ (রোলার আটা)। [ইং. roller]।

রোসো

রোসো [ rōsō ] অনু-ক্রি. অপেক্ষা করো, থামো। [বাং. √ রহা দ্র]।

রোস্ট

রোস্ট [ rōsṭa ] বি. মাংসাদি ঝলসিয়ে বা শুকনো করে ভেজে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। [ইং. roast]।

রোহিতাশ্ব

রোহিতাশ্ব [ rōhitāśba ] বি. ১. পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের পুত্র; ২. অগ্নি। [সং. রোহিত + অশ্ব]।

রৌরব

রৌরব [ rauraba ] বি. ভীষণ পাপীদের জন্য নির্দিষ্ট নরক। [সং. রুরু + অ]।