র রোষ রোষ [ rōṣa ] বি. ক্রোধ, কোপ, রাগ (রোষকষায়িত নেত্র)। [সং. √ রুষ্ + অ]। রোষকষায়িত বিণ. ক্রোধে আরক্ত। রোষণ বি. কোপ, ক্রোধন, রেগে যাওয়া। রোষাগ্নি, রোষানল বি. ক্রোধের তেজ জ্বালা বা দাহ; তীব্র ক্রোধ। রোষাবিষ্ট বিণ. ক্রুদ্ধ হয়েছে এমন। স্ত্রী. রোষাবিষ্টা। রোষিত বিণ. রাগানো হয়েছে এমন, কোপিত।
র রোরুদ্যমান রোরুদ্যমান [ rōrudya-māna ] বিণ. ১. অবিরাম বা উচ্চকণ্ঠে ক্রন্দনরত; ২. (বাং.) ক্রন্দনরত। [সং. √ রুদ্ + যঙ্ + শানচ্]। স্ত্রী. রোরুদ্যমানা।