র রোমক রোমক [ rōmaka ] বি. (বিরল) রোমনগর, Rome. ☐ বিণ. ১. রোমসম্বন্ধীয় (রোমক স্হাপত্য); ২. রোমের অধিবাসী; ৩. জ্যোতিষ শাস্ত্রের শাখাবিশেষ-সংক্রান্ত (রোমক সিদ্ধান্ত)। [অর্বাচীন সং.]।
র রোবট রোবট [ rōbaṭa ] বি. ১. মানুষের মতো দেখতে এমন যন্ত্র; ২. মানুষের মতো সব কাজ করতে পারে এমন যন্ত্র; ৩. (আল.) যান্ত্রিকভাবে কাজ করে এমন মানুষ। [ইং. robot]।