রমা

রমা১ [ ramā ] ক্রি. (কাব্যে) ১. ক্রীড়া করা; ২. বিহার করা। [সং. √ রম্ + বাং. আ]। রমা২ [ ramā ] বি. ১. লক্ষ্মীদেবী; ২. প্রিয়া; ৩. সুন্দরী নারী। [সং. √ রম্ + ণিচ্ + অ + আ]। রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমেশ বি. বিষ্ণু, নারায়ণ।

রমেশ

রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমেশ বি. বিষ্ণু, নারায়ণ।

রমাপতি

রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমেশ বি. বিষ্ণু, নারায়ণ।

রমানাথ

রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমেশ বি. বিষ্ণু, নারায়ণ।

রমাকান্ত

রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমেশ বি. বিষ্ণু, নারায়ণ।

রভস

রভস [ rabhasa ] বি. ১. ঔত্সুক্য; ২. প্রবল ভাবাবেগ; ৩. গভীর শোক বা দুঃখ; ৪. উল্লাস (‘জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে’: রবীন্দ্র); ৫. (প্রা. কা.) মিলন, সম্ভোগ, কেলিবিলাস (‘কত মধুযামিনী রভসে গোঁয়ায়লু’: বিদ্যা)। [সং. √ রভ্ = (ঔত্সুক্য) + অস]।

রন্ধ্রে রন্ধ্রে

রন্ধ্রে রন্ধ্রে ক্রি-বিণ. প্রতিটি জায়গায়, ছোটোবড়ো সব জায়গায়, সর্বত্র (রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি)।

রন্ধ্রগত শনি

রন্ধ্রগত শনি (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হানে শনিগ্রহের অবস্হান, যা জাতকের মৃত্যু সূচিত কর।

রন্ধ্র

রন্ধ্র [ randhra ] বি. ১. ছিদ্র, গর্ত (রন্ধ্রে প্রবেশ করা); ২. ত্রুটি, দোষ; ৩. ফাঁক (নীরন্ধ্র অন্ধকার); ৪. (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হান, বিনাশস্হান। [সং. √ রধ্ + র ন্ আগম]। রন্ধ্রগত শনি (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হানে শনিগ্রহের অবস্হান, যা জাতকের মৃত্যু সূচিত কর। রন্ধ্রে রন্ধ্রে ক্রি-বিণ. প্রতিটি জায়গায়, ছোটোবড়ো সব জায়গায়, সর্বত্র (রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি)।

রবাহুত

রবাহুত বিণ. লোকমুখে রব বা ভোজের খবর শুনে চলে এসেছে এমন, বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়েছে এমন।