র রব রব [ raba ] বি. ১. আওয়াজ, ধ্বনি (‘কাঁপিছে কানন ঝিল্লির রবে’: রবীন্দ্র); ২. জনরব, গুজব (একটা রব উঠেছে)। [সং. √ রু + অ]। রবাহুত বিণ. লোকমুখে রব বা ভোজের খবর শুনে চলে এসেছে এমন, বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়েছে এমন।
র রফা রফা [ raphā ] বি. ১. নিষ্পত্তি, মিটমাট, আপোশ, মীমাংসা (বিবাদের রফা); ২. বিনাশ, শেষ (দফারফা)। [আ. রফ্আ]। রফানামা বি. আপোশ-মীমাংসার শর্তসংবলিত লিপি।
র রন্ধন রন্ধন [ randhana ] বিণ. রান্না, খাবার পাক করা। [সং. √ রধ্ + অন। রন্ধনগৃহ, রন্ধনশালা বি. রান্নাঘর। রন্ধিত বিণ. রান্না করা হয়েছে এমন।