রাই

রাই১ [ rāi ] বি. সরিষাবিশেষ, mustard. [ সং. রাজিকা]। রাই২ [ rāi ] বি. শ্রীরাধিকা। [সং. রাধিকা > রাহী]। রাইকিশোরী বি. কিশোরী রাধিকা।

রহিয়া রহিয়া

রহিয়া রহিয়া [ rahiẏā rahiẏā ] (সাধু.) ক্রি-বিণ. রয়ে রয়ে, থেকে থেকে, মাঝে মাঝে। [রওয়া দ্র]।

রসানো

রসানো ক্রি. বি. ১. রসযুক্ত করা; ২. আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। ☐ বিণ. উক্ত অর্থে।

রসা

রসা১ [ rasā ] বি. পৃথিবী (রসাতল)। [সং. √ রস্ + অ + আ]। রসা২ [ rasā ] বিণ. ১. রসযুক্ত ২. প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)। ☐ বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)। ☐ ক্রি. ১. রসযুক্ত হওয়া (মাটি রসেছে); ২. সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)। [সং. রস + বাং. আ]। রসানো ক্রি. বি. ১. রসযুক্ত করা; ২. আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। ☐ বিণ. উক্ত অর্থে।

রয়

রয়১ [ raẏa ] বি. ১. প্রবাহ, স্রোত; ২. বেগ। [সং. √ রয়্ + অ]। রয়২ [ raẏa ] ক্রি. (কাব্যে ও আঞ্চ.) থাকে (‘রয় যে কাঙাল শূন্য হাতে’: রবীন্দ্র; ঘরে মন রয় না)। [রওয়া দ্র]।

রম্য

রম্য [ ramya ] বিণ. রমণীয়, মনোরম, সুন্দর (‘ঋষির ভোগ্য, এই রম্য স্হান’: দ্বি. রা)। [সং. √ রম্ + য]। রম্যতা বি. রমণীয়তা; উপভোগ্যতা। স্ত্রী. রম্যা। রম্যরচনা বি. প্রধানত লঘুচালে লিখিত হাস্যরসাশ্রিত সুখপাঠ্য রচনা, belles-lettres.

রম্যতা

রম্যতা বি. রমণীয়তা; উপভোগ্যতা।

রম্যরচনা

রম্যরচনা বি. প্রধানত লঘুচালে লিখিত হাস্যরসাশ্রিত সুখপাঠ্য রচনা, belles-lettres.