রেলগাড়ি

রেলগাড়ি বি. রেললাইনের উপর দিয়ে চলে এমন বাষ্পীয় বা বিদ্যুত্চালিত যানবিশেষ।

রেল

রেল [ rēla ] বি. ১. বাষ্পচালিত বা বিদ্যুত্চালিত যান (রেলে চড়া); ২. লৌহবর্ত্ম, রেলের লাইন। [ইং. rail]। রেলগাড়ি বি. রেললাইনের উপর দিয়ে চলে এমন বাষ্পীয় বা বিদ্যুত্চালিত যানবিশেষ। রেলপথ বি. রেললাইন; রেলগাড়ি চলার পথ। রেলযোগে ক্রি-বিণ. রেলগাড়িতে চড়ে বা চেপে। রেললাইন বি. যে লোহার লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে। রেলস্টেশন বি. যাত্রী ও মালের ওঠা-নামার জন্য যে-স্হানে রেলগাড়ি থামে।

রুল

রুল১ [ rula ] বি. ১. লাইন, রেখা (রুল টানা); ২. (মুদ্রণে) পঙ্ক্তিসমূহের মধ্যে ব্যবধান রাখার জন্য ব্যবহৃত সীসার পাতলা পাত; ৩. আইন; ৪. নজির; ৫. নির্দেশ; ৬. (বাং.) পেনসিল। [ইং. rule]। রুল২ [ rula ] বি. সরলরেখা টানবার কাজে বা প্রহারের জন্য ব্যবহৃত কাঠের দণ্ডবিশেষ। [ইং. ruler]।

রোধা

রুধা, রোধা [ rudhā, rōdhā ] ক্রি. বি. বাধা দেওয়া (‘তখন জোয়ার রুধবে কে?’: অ. রা); আটকানো, প্রতিহত করা (‘কার সাধ্য রোধে তার গতি’?: মধু.)। [সং. √ রুধ্ + বাং. আ]।

রুধা

রুধা, রোধা [ rudhā, rōdhā ] ক্রি. বি. বাধা দেওয়া (‘তখন জোয়ার রুধবে কে?’: অ. রা); আটকানো, প্রতিহত করা (‘কার সাধ্য রোধে তার গতি’?: মধু.)। [সং. √ রুধ্ + বাং. আ]।

রুজুরুজু

রুজুরুজু বিণ. পরস্পরের সম্মুখবর্তী, মুখোমুখি।

রুজু দেওয়া

রুজু দেওয়া ক্রি. বি. হিসাবের কোনো দফাকে মূলের অনুযায়ী করা।

রুজু

রুজু১ [ ruju ] বিণ. দায়ের, দাখিল, উপস্হাপিত (মামলা রুজু করা)। [আ.]। রুজু২ [ ruju ] বিণ. ১. খাড়া, সোজা (রুজু হয়ে দাঁড়ানো); ২. সম্মুখবর্তী; ৩. সমান, অনুযায়ী। [সং. ঋজু]। রুজু দেওয়া ক্রি. বি. হিসাবের কোনো দফাকে মূলের অনুযায়ী করা। রুজুরুজু বিণ. পরস্পরের সম্মুখবর্তী, মুখোমুখি।

রুক্ষমূর্তি

রুক্ষমূর্তি বিণ. ক্রদ্ধ চেহারাযুক্ত (‘ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি’: রবীন্দ্র)।

রুক্ষভাষী

রুক্ষভাষী (-র্ষিন্) বিণ. কর্কশ ভাষা ব্যবহারকারী, কর্কশ ভাষায় কথা বলে এমন।