রুক্ষ

রুক্ষ [ rukṣa ] বিণ. ১. কর্কশ, খসখসে, অ-মসৃণ (রুক্ষ চর্ম); ২. তেলবর্জিত, অচিক্কণ (রুক্ষ কেশ); ৩. কঠোর, শ্রুতিকটু (রুক্ষ ভাষা); ৪. স্নেহবর্জিত, নিষ্ঠুর (রুক্ষ ব্যবহার); ৫. ক্রুদ্ধ, উগ্র (রুক্ষ মেজাজ); ৬. শক্ত, কঠিন (রুক্ষ মাটি); ৭. অসমতল, এবড়ো-খেবড়ো (রুক্ষ পথ)। [সং. রুহ্ + স]। বি. রুক্ষতা। রুক্ষভাষী (-র্ষিন্) বিণ. কর্কশ ভাষা ব্যবহারকারী, কর্কশ ভাষায় কথা বলে এমন। রুক্ষমূর্তি বিণ. ক্রদ্ধ চেহারাযুক্ত (‘ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি’: রবীন্দ্র)।

রিনিকঝিনিক

রিনঝিন, রিনিঝিনি, রিনিকঝিনিক [ rina-jhina, rini-jhini, rinika-jhinika ] বি. নূপুরের বা সেতারাদি তারযন্ত্র ইত্যাদির ঝংকার। [ধ্বন্যা.]।

রিনিঝিনি

রিনঝিন, রিনিঝিনি, রিনিকঝিনিক [ rina-jhina, rini-jhini, rinika-jhinika ] বি. নূপুরের বা সেতারাদি তারযন্ত্র ইত্যাদির ঝংকার। [ধ্বন্যা.]।

রিনঝিন

রিনঝিন, রিনিঝিনি, রিনিকঝিনিক [ rina-jhina, rini-jhini, rinika-jhinika ] বি. নূপুরের বা সেতারাদি তারযন্ত্র ইত্যাদির ঝংকার। [ধ্বন্যা.]।

রিক্তা

রিক্তা বিণ. রিক্ত -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. (জ্যোতিষ.) চতুর্থী নবমী ও চতুর্দশী তিথি।

রিক্ত

রিক্ত [ rikta ] বিণ. ১. শূন্য, খালি (রিক্তহাতে, রিক্তহৃদয়); ২. নিঃসম্বল, নিঃস্ব (‘রিক্ত যারা সর্বহারা’: রবীন্দ্র)। [সং. রিক্ত রিচ্ + ত]। বি. রিক্ততা। রিক্তা বিণ. রিক্ত -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. (জ্যোতিষ.) চতুর্থী নবমী ও চতুর্দশী তিথি।