রৌদ্রস্নান

রৌদ্রস্নান বি. সর্বাঙ্গে রোদ লাগানোর চিকিত্সাবিশেষ, sun-bath.

রৌদ্রস্নাত

রৌদ্রস্নাত বিণ. দেহে বা সর্বাঙ্গে রোদ লাগানো হয়েছে এমন।

রৌদ্র

রৌদ্র [ raudra ] বি. ১. রোদ, সূর্যের কিরণ বা আলো বা তাপ; ২. (অল.) কাব্যের রসবিশেষ। ☐ বিণ. ১. রুদ্রসম্বন্ধীয়; ২. প্রচণ্ড, ভয়ানক (রৌদ্রতেজ)। [সং. রুদ্র + অ]। রৌদ্রদগ্ধ বিণ. সূর্যতাপে ঝলসিত। রৌদ্রপক্ক বিণ. সূর্যতাপে সিদ্ধ। রৌদ্ধ সেবন করা ক্রি. বি. দেহে সূর্যালোক লাগানো। রৌদ্রস্নাত বিণ. দেহে বা সর্বাঙ্গে রোদ লাগানো হয়েছে এমন। রৌদ্রস্নান বি. সর্বাঙ্গে রোদ লাগানোর চিকিত্সাবিশেষ, sun-bath. রৌদ্রোজ্জ্বল বিণ. সূর্যকিরণে উদ্ভাসিত বা ঝলমলে (রৌদ্রোজ্জ্বল দিন)।

রেলস্টেশন

রেলস্টেশন বি. যাত্রী ও মালের ওঠা-নামার জন্য যে-স্হানে রেলগাড়ি থামে।

রেললাইন

রেললাইন বি. যে লোহার লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে।

রেলযোগে

রেলযোগে ক্রি-বিণ. রেলগাড়িতে চড়ে বা চেপে।

রেলপথ

রেলপথ বি. রেললাইন; রেলগাড়ি চলার পথ।