রূপচর্চা

রূপচর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা।

রূপকার

রূপকার বি. ১. রূপদাতা; ২. শিল্পী; ৩. যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার।

রূপ

রূপ [ rūpa ] বি. ১. মূর্তি, শরীর (‘অরূপের রূপ দিক’: রবীন্দ্র); ২. আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); ৩. সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); ৪. প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); ৫. বর্ণ, রং (‘কাল রূপ ছাড়া আন রূপ দেখব না’); ৬. (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); ৭. (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। ☐ বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। রূপকার বি. ১. রূপদাতা; ২. শিল্পী; ৩. যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। রূপচর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। রূপজ বিণ. রূপজনিত। রূপদক্ষ বিণ. ১. রূপধারণে দক্ষ; ২. রূপদানে...

রৌপ্যমূল্যে

রৌপ্যমূল্যে ক্রি-বিণ. দাম-বাবদ রুপো বা টাকা দিয়ে, রুপো বা টাকার বিনিময়ে।

রৌপ্য জয়ন্তী

রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়ার উত্সব বা অনুষ্ঠান।

রৌপ্য

রৌপ্য [ raupya ] বি. ধাতুবিশেষ, রুপো, রজত। [সং. রূপ্য + অ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়ার উত্সব বা অনুষ্ঠান। রৌপ্যময় বিণ. রুপোর তৈরি। রৌপ্যমুদ্রা বি. রৌপ্যনির্মিত মুদ্রা, silver coin. রৌপ্যমূল্যে ক্রি-বিণ. দাম-বাবদ রুপো বা টাকা দিয়ে, রুপো বা টাকার বিনিময়ে। রৌপ্যালংকার বি. রুপোর গয়না।

রৌদ্রোজ্জ্বল

রৌদ্রোজ্জ্বল বিণ. সূর্যকিরণে উদ্ভাসিত বা ঝলমলে (রৌদ্রোজ্জ্বল দিন)।