রূপের ডালি

রূপের ডালি – প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী।

রূপসজ্জা

রূপসজ্জা বি. ১. সাজগোজ; ২. অভিনয়াদির জন্য সাজসজ্জা।

রূপমোহ

রূপমোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা।

রূপভেদ

রূপভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম।

রূপধারী

রূপধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন।

রূপধারণ

রূপধারণ বি. ১. মূর্তিপরিগ্রহ; ২. (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান।

রূপদক্ষ

রূপদক্ষ বিণ. ১. রূপধারণে দক্ষ; ২. রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist.