মনিব্যাগ

মনিব্যাগ [ mani-byāga ] বি. টাকা রাখাবার জন্য ছোটো থলিবিশেষ। [ইং. moneybag]।

মনাক্কা

মনাক্কা [ manākkā ] বি. শুকানো বড়ো আঙ্গুল। [আ. মুনক্কা]।

মনসামঙ্গল

মনসামঙ্গল বি. মনসাদেবীর মাহাত্ম্য ও কাহিনিবিষয়ক কাব্য।

মনসা

মনসা [ manasā ] বি. ১. নাগমাতা, সর্পমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী, বিষহরী; ২. (বাং) সিজগাছ। [সং. মনস্ + আ]। মনসামঙ্গল বি. মনসাদেবীর মাহাত্ম্য ও কাহিনিবিষয়ক কাব্য।

মনস্হির

মনস্হির [ manashira ] বি. (বাং) সংকল্প, সিদ্ধান্ত (এখনও ওই বিষয়ে মনস্হির করে উঠে পারিনি) [বাং. মন১ (< সং. মনস্ + স্হির)]।

মনস্তুষ্টি

মনস্তুষ্টি [ mana-stuṣṭi ] বি. মনের সন্তোষ, সাধ মেটা (এত অল্প তার মনস্তুষ্টি হবে না)। [সং. মনস্ + তুষ্টি]।

মনস্তাপ

মনস্তাপ [ mana-stāpa ] বি. ১. মনঃকষ্ট, দুঃখ; ২. অনুতাপ, অনুশোচনা। [সং. মনস্ + তাপ]।

মনসিজ

মনসিজ [ manasija ] বি. মদন, কামদেব। [সং. মনসি √ জন্ + অ]।

মনকির

মনকির [ manakira ] (মুস.) বি. স্বর্গীয় দূতবিশেষ। [আ.]।

মধূত্থ

মধূত্থ [ madhūttha ] বি. মোম। [সং মধু + উত্ + √ স্হা + অ]।