ম মনোবল মনোবল [ manō-bala ] বি. মনের জোর, মানসিক শক্তি (পরাজয়ের পরও তার মনোবল অটুট ছিল)। [সং. মনস্ + বল]।
ম মনোনয়ন মনোনয়ন [ manō-naẏana ] বি. ১. পছন্দ করা, নির্বাচন (পুত্রের জন্য পাত্রী মনোনয়ন করা); ২. ভোট ছাড়াই প্রতিনিধি নির্বাচন, nomination [সং. মনস্ + √ নী + অন]।
ম মনোগ্রাহী মনোগ্রাহী [ manō-grāhī ] (-হিন্). বিণ. মনকে আকৃষ্ট করে এমন, চিত্তাকর্ষক। [সং. মনস্ + গ্রাহিন্]।
ম মনুমেন্ট মনুমেন্ট [ manu-mēnṭa ] বি. কোনো ব্যাক্তি বা ঘটনার স্মৃতিতে নির্মিত সৌধ বা মিনার। [ইং. monument]।
ম মনিহারি মনিহারি [ mani-hāri ] বিণ. ১. খেলনা, শৌখিন দ্রব্যাদি ও লেখাপড়ার উপকরণাদি-সংক্রান্ত; ২. যেখানে উক্ত দ্রব্যাদি বিক্রয় হয় (মনিহারি দোকান)। [আ. মনহিয়ার + বাং. ই]
ম মনিষ মনিষ [ maniṣa ] বি. (গ্রা.) ১. মজুর, দিনমজুর, জনমজুর (এ-কাজে দুজনে মনিষ লাগবে); ২. মানুষ। [< সং. মনুষ্য, মানুষ]।