মরজগত

মরজগত্ [ mara-jagat ] বি. নশ্বর বা বিনাশশীল জগত্, পৃথিবী। [সং. মর + জগত্]।

মরজিমাফিক

মরজিমাফিক বিণ. ১. ইচ্ছামতন, খেয়ালখুশি অনুযায়ী; ২. মনোমতো।

মরজি

মরজি [ maraji ] বি. ইচ্ছা, খুশি, অভিরুচি (মরজিমতো কাজ, যেমন মরজি তেমন করুন)। [আ. মর্জী]। মরজিমাফিক বিণ. ১. ইচ্ছামতন, খেয়ালখুশি অনুযায়ী; ২. মনোমতো।

মরচে

মরচে [ maracē ] বি. আর্দ্র বাতাসের সংস্পর্শে এলে লোহায় লাল রঙের যে আচ্ছাদন পড়ে, লৌহময়, জং। [ফা. মোর্চা]।

মর

মর [ mara ] বিণ. ১. মরণশীল, নশ্বর (মরলোক, মরজগত্); ২. (বাং.) মৃত (মরদেহ)। [সং. √ মৃ + অ]।

মরকত

মরকত [ mara-kata ] বি. সবুজ রঙ্গের অত্যন্ত দামি পাথরবিশেষ পান্না। [সং. মরক + √ ত + অ]।

ময়ূখ

ময়ূখ [ maẏūkha ] বি. কিরণ, রশ্মি, জ্যোতি। [সং. √ মা + ঊখ]। ময়ূখমালী (-লিন্) বি. সূর্য।

ময়াল

ময়াল [ maẏāla ] বি. খুব বড়ো কিন্তু প্রায় নির্বিষ সাপবিশেষ, python. [প্রাকৃ. মহাআল < সং মহাকাল]।

ময়ান

ময়ান [ maẏāna ] বি. ১. ময়দা মাখার সময় তাতে যে ঘি মিশানো হয়; ২. ময়দায় ঘিয়ের মিশেল। [দেশি.]।