ম মরীচিকা মরীচিকা [ marīcikā ] বি. মরুভুমিতে বালির উপর সূর্যরশ্মি পড়ায় জলভ্রম, মৃগতৃষ্ণিকা। [সং. মরীচি (সূর্যরশ্মি) + ক + আ]।
ম মরিয়া মরিয়া [ mariẏā ] বিণ. বেপোরোয়া, নিজে মরেও মারতে প্রস্তুত এই ভাবযুক্ত, desperate (অনেক ভুগে ভুগে দেশের লোক এখন মরিয়া হয়ে উঠেছে)। [বাং. √ মর্ + ইয়া]।
ম মরিমরি মরিমরি [ mari-mari ] বিস্ময় লজ্জা প্রশংসা বিদ্রুপ প্রভৃতি সূচক উক্তি (মরি-মরি এ কী লজ্জা)। [বাং. √ মর্ + ই (বর্তমান কালের উত্তমপুরুষ)]।
ম মরিচ মরিচ [ marica ] বি. ১. মশলারূপে ব্যবহৃত ঝালস্বাদযুক্ত ছোটো গোলাকার ফলবিশেষ, গোলমরিচ; ২. লংকা (কাঁচা মরিচের ঝাল)। [সং. √ মৃ + ইচ]।
ম মরাই মরাই [ marāi ] বি. ১. হোগলা বেত প্রভৃতি দ্বারা প্রস্তুত ধান রাখার বড়ো আধারবিশেষ (ধানের মরাই); ২. ওইভাবে তৈরি ঘরবিশেষ [দেশি.-তু. সং. মরার]।
ম মরহুম মরহুম [ mara-huma ] বিণ. (মুস.) মৃত, পরলোকগত, প্রয়াত (মরহুম পিতা)। [আ. মর্হুম]। স্ত্রী. মরহুমা।
ম মরমিয়া মরমিয়া [ maramiẏā ] বিণ. বি. যিনি বিশ্বপ্রকৃতি মর্ম বা গূঢ় তত্ত্ব জেনেছেন। ☐ বিণ. ১. অতীন্দ্রিয় ও ঐশ্বরিক বিষয়সম্বন্ধীয় (মরমিয়া তত্ত্ব); ২. অতীন্দ্রিয় বিষয় উপলব্ধি করতে সমর্থ (মরমিয়া সাধক)। [বাং. মরম + ইয়া]।
ম মরমি মরমি [ marami ] বিণ. ১. মর্ম উপলব্ধি করে বা করতে পারে এমন (মরমি সমালোচক); ২. অজ্ঞেয় বা অতীন্দ্রিয় তত্ত্বের আলোচনাকারী, mystic (মরমি দার্শনিক); ৩. সহানুভূতিশীল, দরদি (মরমি বন্ধু)। [বাং. মরম + ই]।