মুকির

মুকির [ mukira ] বি. (আদা.) স্বীকারকারী, যে কবুল করেছে। [আ. মুকীর]।

মুকুট

মুকুট [ mukuṭa ] বিণ. কিরীট, শিরোভূষণ (রাজার মুকুট, বরের মুকুট)। [সং. √ মন্ক্ + উট]।

মুকুতা

মুকুতা [ mukutā ] বি. মুক্তা -র কোমল রূপ।

মুকুন্দ

মুকুন্দ [ mukunda ] বি. ১. মোক্ষদাতা, মুক্তিদাতা; ২. বিষ্ণু। [সং. মুকুম্ + √ দা + অ]।

মুকুল

মুকুল [ mukula ] বিণ. ১. কুঁড়ি, কোরক, কলিকা; ২. বোল, বউল (আমের মুকুল); ৩. মুকুল-সদৃশ বস্তু (দন্তমুকুল)। [সং. √ মুচ + উল]। মুকুলিকা বি. মুকুল। ☐ বিণ. ১. মুকুলাকৃতি; ২. ঈষত্ বিকশিত (‘মুকুলিকা বালিকা বয়সী’: রবীন্দ্র)।

মুকুর

মুকুর [ mukura ] বি. আয়না, দর্পন, আরশি [সং. √ মন্ক্ + উর]।

মুকুলিকা

মুকুলিকা বি. মুকুল। ☐ বিণ. ১. মুকুলাকৃতি; ২. ঈষত্ বিকশিত (‘মুকুলিকা বালিকা বয়সী’: রবীন্দ্র)।

মুকুলিত

মুকুলিত বিণ. ১. মুকুল ধরেছে এমন (মুকুলিত আম্রশাখা); ২. অর্ধ-প্রস্ফুটিত, অর্ধ-নিমীলিত (মুকুলিতনয়না)। মুকুলোদ্গম বি. মুকুলের আবির্ভাব, মুকুল ধরা।

মুকেরী

মুকেরী [ mukērī ] বি. বলদের পিঠে মালবহনকারী মুসলমান সম্প্রদায়বিশেষ (‘বলদ বাহিয়া কেহ বলায় মুকেরি’: ক.ক) [আ. মুকেরী]।