ম মিহি মিহি [ mihi ] বিণ. ১. সূক্ষ্ম (মিহি জাল); ২. পাতলা (মিহি কাপড়); ৩. সরু (মিহি চাল); ৪. অতি ক্ষুদ্র (মিহি দানা); ৫. ভালোভাবে চূর্ণিত (মিহি গুঁড়ো); ৬. মৃদু, মৃদুসুরযুক্ত (মিহি গলা)। [ফা. মহীন্]। মিহিদানা বি. মিঠাইবিশেষ, মোতিচুর।
ম মিহির মিহির [ mihira ] বি. সূর্য, তপন। [সং. √ মিহ্ + ইর তু. ফার মিহ্র (=সূর্য)]। মিহিরকিরণ বি. সূর্যের কিরণ, সূর্যের আলো।
ম মীলন মীলন [ mīlana ] বি. ১. সংকোচন; ২. চোখকে বু়জিয়ে রাখা।তু. নিমীলন, উন্মীলন। [সং. √ মীল্ + অন]। মীলিত বিণ. ১. সংকুচিত; ২. চোখকে বু়জিয়ে রাখা হয়েছে এমন (নিমীলিতনয়ন)।