মতবিরোধ

মতবিরোধ, মতভেদ বি মতের অমিল, মতানৈক্য।

মতবিনিময়

মতবিনিময় বি. 1 মতের আদান-প্রদান; 2 পারস্পরিক আলোচনা।

মতবাদ

মতবাদ বি. যুক্তিপ্রামাণাদির দ্বারা গৃহীত সিদ্ধান্ত, theory.

মতদ্বৈধ

মতদ্বৈধ বি. মতের পার্থক্য বা বিরোধ।

মণ্ডূকবৃত্তি

মণ্ডূকবৃত্তি বি. ব্যাঙের মতো লাফিয়ে চলার প্রকৃতি বা স্বভাব।

মণ্ডূকী

মণ্ডূকী স্ত্রী. মণ্ডূক [ maṇḍūka ] বি. ভেক, ব্যাং (কূপমণ্ডূক)। [সং √ মণ্ড্ + ঊক]।

মণ্ডূক

মণ্ডূক [ maṇḍūka ] বি. ভেক, ব্যাং (কূপমণ্ডূক)। [সং √ মণ্ড্ + ঊক]। স্ত্রী. মণ্ডূকী। মণ্ডূকবৃত্তি বি. ব্যাঙের মতো লাফিয়ে চলার প্রকৃতি বা স্বভাব।

মণ্ডলেশ্বর

মণ্ডলাধীশ, মণ্ডলেশ্বর বি. সম্রাট, রাজচক্রবর্তী; চল্লিশ যোজন বিস্তৃত রাজ্যের অধিপতি।

মণ্ডলাধীশ

মণ্ডলাধীশ, মণ্ডলেশ্বর বি. সম্রাট, রাজচক্রবর্তী; চল্লিশ যোজন বিস্তৃত রাজ্যের অধিপতি।