ম মতলব মতলব [ mata-laba ] বি. 1 অভিপ্রায়, অভিসন্ধি, উদ্দেশ্য (কী মতলবে এখানে এসেছে?); 2 ফন্দি, কৌশল (মতলব আঁটা)। [আ. মত্লব্]। মতলববাজ, মতলবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।
ম মতকুণ মত্কুণ, মতকুণ, মৎকুণ [ mat-kuṇa ] বি. 1 বি ছারপোকা; 2 শ্মশ্রুহীন পুরুষ, মাকুন্দ। [সং মত্ (মদ্ + ক্কিপ্)+ √ ক্কণ্ + অ নি.)]।