মন খোলা

মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা।

মন খুলে বলা

মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা।

মন খারাপ করা

মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া।

মন কাড়া

মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)।

মন করা

মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা।

মন ওঠা

মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)।

মধ্যে মধ্যে

মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)।

মধ্যে পড়া

মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)।

মধ্যে

মধ্যে [ madhyē ] বি. 1 মধ্যস্হলে; 2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে); 3 অবসরে অবকাশে (ইতিমধ্যে); 4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)। ☐ ক্রি-বিণ. 1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে); 2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)। মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)। মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)।