মন থেকে

মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)।

মন দেওয়া

মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)।

মন টলা

মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া।

মন জোগানো

মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা।

মন জানা

মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা।

মনচোরা

মনচোর, মনচোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক।

মনচোর

মনচোর, মনচোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক।

মনগড়া

মনগড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)।