মনঃ

মনঃ [ manḥ ] (মনস্) বি. 1 মন; 2 (দর্শনে) সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণবৃত্তি, অন্তরিন্দ্রিয়। [সং. √ মন্ + অস্]। মনঃকল্পিত বিণ. মনগড়া। মনঃকষ্ট, মনঃক্ষোভ, মনোদুঃখ, মনোবেদনা বি. মনের দুঃখ বা যন্ত্রণা। মনঃক্ষুণ্ণ বিণ. দুঃখিত; নিরাশ; অসন্তুষ্ট। মনঃপূত বিণ. পছন্দসই, মনোমতো। মনঃসংযোগ বি. মনোযোগ, মনোনিবেশ। মনঃসমীক্ষণ বি. মানবমনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচারের আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, psycho-analysis (বি. প)।

মনমনি

মনমনি বিণ. মনযুক্ত, মনবিশিষ্ট (দুমনি বস্তা)।

মনকে

মনকে ক্রি বিণ. মনপ্রতি, প্রতি মনে (মনকে দু-সের কম)।

মনকিয়া

মনকিয়া বিণ. মন হিসাবের তালিকা।

মনকষা

মনকষা বি. (গণি.) মনের হিসাব মূল্যাদি নিরূপণের অঙ্ক।