মননশীল

মননশীল বিণ. বুদ্ধিদীপ্ত চিন্তায় অভ্যস্ত, বুদ্ধিদীপ্ত বিচারশক্তিসম্পন্ন। ☐ বি. বিণ. বুদ্ধিজীবী, intellectual.

মনন

মনন [ manana ] বি. 1 মনের ক্রিয়া, চিন্তন (শ্রবণ-মনন, মননশক্তি); 2 অনুমান; 3 সংকল্প। [সং. √ মন্ + অন]। মননশীল বিণ. বুদ্ধিদীপ্ত চিন্তায় অভ্যস্ত, বুদ্ধিদীপ্ত বিচারশক্তিসম্পন্ন। ☐ বি. বিণ. বুদ্ধিজীবী, intellectual. মননশীলতা বি. যুক্তিনির্ভর চিন্তায় দ্বারা চালিত হওয়ার স্বভাব। মননীয় বিণ. চিন্তানীয়

মনকষাকষি

মনকষাকষি বি. ১. মনান্তর, মনোমালিন্য , মনের অমিলহেতু সম্পর্কের অবনতি; ২. বিবাদ, অসদ্ভাব।

মনস্হ

মনঃস্হ, মনস্হ [ manḥsha, manasha ] বিণ. 1 মনে স্হিত; 2 সংকল্পিত, স্হিরীকৃত। ☐ বি. (বাং.) সংকল্প, অভিপ্রায়। [সং. মনস্ + √ স্হা + অ]।

মনঃসমীক্ষণ

মনঃসমীক্ষণ বি. মানবমনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচারের আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, psycho-analysis (বি. প)।

মনোবেদনা

মনোবেদনা, মনঃকষ্ট, মনঃক্ষোভ, মনোদুঃখ, মনোব্যথা বি. মনের দুঃখ বা যন্ত্রণা। [সং. মনস্ + বেদনা, ব্যথা]।

মনঃকষ্ট

মনঃকষ্ট, মনঃক্ষোভ, মনোদুঃখ, মনোবেদনা বি. মনের দুঃখ বা যন্ত্রণা।