মানোয়ার

মানোয়ার [ mānōẏāra ] বি. যুদ্ধজাহাজ। [ইং. man-of-war]। মানোয়ারি বিণ. 1 যুদ্ধজাহাজে কর্মরত অর্থাত্ নৌযোদ্ধা (মানোয়ারি গোরা); 2 যুদ্ধে ব্যবহৃত (মানোয়ারি জাহাজ)।

মানে বই

মানে বই — যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী।

মানে

মানে [ mānē ] বি. 1 অর্থ, তাত্পর্য (শব্দের মানে, কথার মানে); 2 উদ্দেশ্য, হেতু (চাকরি ছাড়ার মানে কী?)। [আ. মানি]। মানে বই — যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী।

মানুষের মতো মানুষ

মানুষের মতো মানুষ — আদর্শ মানুষ, যে ব্যক্তি মনুষ্যোচিত সমস্ত গুণের অধিকারী।

মানুষ হওয়া

মানুষ হওয়া ক্রি. বি. 1 প্রতিপালিত হওয়া (মামাবাড়িতে মানুষ হয়েছে); 2 মনুষ্যচিত গুণের অধিকারী হওয়া।

মানুষকরা

মানুষকরা ক্রি. বি. লালনপালন করে বড়ো করে তোলা।

মানুষী

মানুষী বিণ. মানুষসুলভ (‘একটি স্মৃতির মানুষী দুর্বলতা’: সু. দ.)। বি. (স্ত্রী.) নারী।

মানুষখেকো

মানুষখেকো বিণ. মানুষ খায় এমন। ☐ বি. মানুষ খায় এমন বাঘ।

মানুষিক

মানুষিক বিণ. মনুষ্যসম্বন্ধীয়; মনুষ্যচিত (অমানুষিক)।