মাপজোক

মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ।

মাপজোখ

মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ।

মাপকাঠি

মাপকাঠি বি. 1 লম্বা কাঠি দিয়ে দৈর্ঘ্য মাপা হয়; 2 (আল.) মানদণ্ড (সেকালের মাপকাঠিতে তাঁর গুণের বিচার হবে না)।

মান্যবরেষু

মান্যবরেষু বি. (৭ মী বিভক্তি) (চিঠিপত্রে সম্বোধনবিশেষ) সম্মানিত ব্যক্তির প্রতি।

মান্যবর

মান্যবর বিণ. অতি মাননীয় বা সম্ভ্রান্ত।

মান্যা

মান্যা স্ত্রী. মান্য। মান্য [ mānya ] বিণ. মাননীয়, শ্রদ্ধেয়, সম্মানযোগ্য (‘মান্য হও জগতের মাঝে’: স. দ., মান্য আতিথি)। ☐ বি. (বাং.) 1 সম্মান, সমাদর (তাঁকে সবাই মান্য করে); 2 পালন, অনুবর্তন (গুরুজনের কথা মান্য করা)। [সং. √ মান্ + য]।

মান্য

মান্য [ mānya ] বিণ. মাননীয়, শ্রদ্ধেয়, সম্মানযোগ্য (‘মান্য হও জগতের মাঝে’: স. দ., মান্য আতিথি)। ☐ বি. (বাং.) 1 সম্মান, সমাদর (তাঁকে সবাই মান্য করে); 2 পালন, অনুবর্তন (গুরুজনের কথা মান্য করা)। [সং. √ মান্ + য]। স্ত্রী. মান্যা। মান্যগণ্য বিণ. 1 সম্মাননীয়; 2 সম্ভ্রান্ত। মান্যবর বিণ. অতি মাননীয় বা সম্ভ্রান্ত। মান্যবরেষু বি. (৭ মী বিভক্তি) (চিঠিপত্রে সম্বোধনবিশেষ) সম্মানিত ব্যক্তির প্রতি।

মানোয়ারি

মানোয়ারি বিণ. 1 যুদ্ধজাহাজে কর্মরত অর্থাত্ নৌযোদ্ধা (মানোয়ারি গোরা); 2 যুদ্ধে ব্যবহৃত (মানোয়ারি জাহাজ)।