ভ ভি আই পি ভি আই পি [ bhi āi pi ] বি. বিণ. অতি গুরুত্বপূর্ণ মর্যাদাসম্পন্ন বা প্রতিপত্তিশালী লোক (এই সিটগুলো ভি আই পি-দের জন্য রাখা হয়েছে)। [< ইং. VIP Very Important Persons]।
ভ ভিজিট ভিজিট [ bhijiṭa ] বি. ডাক্তারের ফি বা দক্ষিণা (ভিজিট না নিয়েই চলে গেছেন ডাক্তারবাবু)। [ইং. visit]।
ভ ভিক্ষুক ভিক্ষুক [ bhikṣuka ] বিণ. বি. ভিখারি; ভিক্ষাজীবী; ভিক্ষাপ্রার্থী, ভিক্ষা চায় এমন। [সং. ভিক্ষু + ক]।
ভ ভিটামিন ভিটামিন [ bhiṭāmina ] বি. ১. খাদ্যবস্তুর যে-অংশ মানুষকে জীবনীশক্তি দেয়, খাদ্যপ্রাণ; ২. যে-ওষুধে খাদ্যপ্রাণ আছে। [ইং. vitamin]।
ভ ভিডিয়ো ভিডিয়ো [ bhiḍiẏō ] বিণ. বি. টেলিভিশনে দেখবার জন্য ক্যাসেট ধরে রাখা ছবি বা দৃশ্য বা সেই দৃশ্য বিষয়ক (ভিডিয়ো ক্যাসেট)। [ইং. video]।
ভ ভিত ভিত [ bhita ] বি. ১. দেওয়াল পাঁচিল বা পাকা বাড়ির যে-অংশ মাটির নীচে পোঁতা থাকে, ভিত্তি (বাড়ির ভিতটা মজবুত করতে হয়); ২. ভিত তৈরীর জন্য মাটি কেটে তৈরি গর্ত (ভিত কাটা হচ্ছে); ৩. দিক, পাশ (‘তালবন তারি চারি ভিতে’: রবীন্দ্র)। [সং. ভিত্তি]।
ভ ভিন্দিপাল ভিন্দিপাল [ bhindi-pāla ] বি. প্রাচীন ভারতীয় ক্ষেপণাস্ত্রবিশেষ। [সং. ভিন্দি + √ পাল্ + অ]।