ভগ্নোতসাহ

ভগ্নোতসাহ (ভগ্নোত্সাহ, ভগ্নোৎসাহ), ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ।

ভগ্ন

ভগ্ন [ bhagna ] বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ভগ্নকণ্ঠ — ভগ্নস্বর -এর অনুরূপ। ভগ্নচিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নদশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ভগ্নদূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ভগ্নদেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ভগ্নপৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ভগ্নপ্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ভগ্নস্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ভগ্নস্বর, ভগ্নকণ্ঠ বিণ. গলার স্বর...

ভরা পেট

ভরা পেট  বিপ. খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা।

ভাঙা হাট

ভাঙা হাট — যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট।

ভাঁটা

ভাটা, ভাঁটা [ bhāṭā, bhān̐ṭā ] বি. ১. নদীতে বা সমুদ্রে জলস্ফীতির হ্রাস; ২. স্বাভাবিক স্রোতের দিক (উজানভাটা); ৩. (আল.) অবনতি, পতনের দিকে গতি (যৌবনে ভাটা পড়তে শুরু করেছে)। [দেশি]।

ভাজ

ভাজ [ bhāja ] বি. ভাইয়ের স্ত্রী, ভ্রাতৃবধূ। [< সং. ভ্রাতৃজায়া]।

ভাজাভুজি

ভাজাভুজি বি. নানারকমের ভাজা খাবার (রোজ এতসব ভাজাভুজি খেলে শরীর খারাপ হবে)।

ভাজাভাজা

ভাজাভাজা [ bhājā-bhājā ] বিণ. ১. প্রায় ভাজা, কিছুটা ভাজা (আলুর টুকরোগুলো ভাজা-ভাজা হলেই নামাতে হরে); ২. (আল.) জ্বালাতন, বিরক্ত (ছেলেটার দৌরাত্ম্যে একেবারে ভাজা-ভাজা হয়ে গেলাম)। ভাজাভুজি বি. নানারকমের ভাজা খাবার (রোজ এতসব ভাজাভুজি খেলে শরীর খারাপ হবে)।

ভাদ্দুরে

ভাদ্দুরে [ bhāddurē ] বিণ. (কথ্য) ভাদ্রমাসীয়। [ভাদ্দর দ্র]।

ভাস

ভাস [ bhāsa ] বি. ১. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; ২. শোভা, সৌন্দর্য; ৩. শকুন; ৪. কুক্কুট পাখি; ৫. প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]।