ভাক

-ভাক [ -bhāka ] (-ভাজ্), (বর্জি.) -ভাক্ বিণ. ভাগী, অংশী (অংশভাক)। [সং. √ ভজ্ + ক্বিপ্]।

ভাঁড়ামো

ভাঁড়ামি, ভাঁড়ামো [ bhān̐ḍ়āmi, bhān̐ḍ়āmō ] বি. (সচ. নিন্দায়) লঘু রঙ্গপরিহাস বা কৌতুক; বিদূষকের আচরণ। [বাং. ভাঁড়3 + আমি, আমো]।

ভাঁড়ামি

ভাঁড়ামি, ভাঁড়ামো [ bhān̐ḍ়āmi, bhān̐ḍ়āmō ] বি. (সচ. নিন্দায়) লঘু রঙ্গপরিহাস বা কৌতুক; বিদূষকের আচরণ। [বাং. ভাঁড়3 + আমি, আমো]।

ভাঁড়

ভাঁড়1 [ bhān̐ḍ়1 ] বি. মাটির ছোটো পাত্র (ভাঁড়ের চা, একভাঁড় দই)। [সং. ভাণ্ড]। ভাঁড়2 [ bhān̐ḍ়2 ] বি. নাপিতের ছুরি-কাঁচি ইত্যাদি রাখার বাক্সো। [সং. ভাণ্ডি]। ভাঁড়3 [ bhān̐ḍ়3 ] বি. বিদূষক হালকা ঠাট্টা পরিহাস করতে ভালোবাসে এমন লোক। [সং. ভণ্ড]। ভাঁড়4 [ bhān̐ḍ়4 ] বি. ভাঁড়ার, ভাণ্ডার। [সং. ভাণ্ডাগার]। ভাঁড়ে মা ভবানী (প্রবচন) ভাণ্ডার শূন্য, নিঃস্ব অবস্হা।

ভাইবেরাদার

ভাইবেরাদার বি. আত্মীয়স্বজন (ভাইরেরাদার পালাও এখন কাজি)।

ভাইফোঁটা

ভাইফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান।

ভাইপো

ভাইপো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে।