ভাগনি

ভাগনি [ bhāgani ] বি. ভগিনীর কন্যা, ছোটো বোনের বা দিদির মেয়ে। [< সং. ভাগিনেয়ী]। পুং. ভাগনা, ভাগনে।

ভাগশেষ

ভাগশেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে।

ভাগফল

ভাগফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient.

ভাগধেয়

ভাগধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 2 উত্তরাধিকারী, দায়াদ। ☐ বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য।

ভাগচাষি

ভাগচাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে।

ভাগ

ভাগ1 [ bhāga1 ] বি. 1 ভাগ্য -র কোমল রূপ (‘আজু রজনী হাম ভাগে পোহায়নু’: বিদ্যা); 2 (শব্দের শেষে) ভাগ্য (মহাভাগ)। ভাগ2 [ bhāga2 ] বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ভাগচাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ভাগধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 2 উত্তরাধিকারী, দায়াদ। ☐ বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ভাগফল বি. এক রাশিকে অপর এক রাশি...