ভাষ

ভাষ [ bhāṣa ] বি. 1 বাক্য, কথা (‘বলো ধীর মধুর ভাষে’: রবীন্দ্র); 2 উক্তি। [সং. √ ভাষ্ + অ]। ভাষক বিণ. ভাষী, যে বলে, বক্তা। স্ত্রী. ভাষিকা। ভাষিত বিণ. উক্ত, কথিত।

ভাশুর

ভাশুর [ bhāśura ] বি. স্বামীর বড়ো ভাই অর্থাত্ দাদা বা তত্স্হানীয় ব্যক্তি। [< সং. ভ্রাতৃ-শ্বশুর?]। ভাশুরঝি বি. ভাশুরের মেয়ে। ভাশুরপো বি. ভাশুরের ছেলে। ভাশুুর-ভাদ্র বউ সম্পর্ক (আল.) যে অবস্হায় দুজনের মধ্যে কথাবার্তা বা আলাপ একেবারে নিষিদ্ধ।

ভালোয় ভালোয়

ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)।

ভালোমন্দ

ভালোমন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)।

ভালো হওয়া

ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)।