ভাষান্তরিত

ভাষান্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)।

ভাষান্তর

ভাষান্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা।

ভাষাতীত

ভাষাতীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়।

ভাষাতাত্ত্বিক

ভাষাতাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। ☐ বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist.

ভাষাবিজ্ঞান

ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics.

ভাষাতত্ত্ব

ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics.

ভাষাজ্ঞান

ভাষাজ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য।

ভাষা

ভাষা [ bhāṣā ] বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা (‘প্রেমদাস রচিল ভাষায়’) [সং. √ ভাষ্ + অ + আ]। ভাষাজ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ভাষাতাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। ☐ বিণ. ভাষতাত্ত্বে...

ভাষিকা

ভাষিকা স্ত্রী. ভাষক বিণ. ভাষী, যে বলে, বক্তা।

ভাষক

ভাষক বিণ. ভাষী, যে বলে, বক্তা। স্ত্রী. ভাষিকা।