ভৌ ভৌ

ভৌ, ভৌ ভৌ [ bhau, bhau bhau ] বি. অব্য. কুকুরে ডাক। [ধ্বন্যা.]।

ভোল

ভোল1 [ bhōla1 ] বি. 1 সাজপোষাক, বেশ বা বেশভূষা (ভোল বদলানো); 2 চেহারা (ঘরের ভোল পালটে গেছে’); 3 ছদ্মবেশ (ভোল ধরা)। [তু. ভেল]। ভোল2 [ bhōla2 ] বিণ. 1 বিভোর, বিহ্বল; 2 আত্মবিস্মৃত। [< সং. বিহ্বল]।

ভোরাই

ভোরাই বি 1ভোরবেলার গান; 2 ভোরবেলার স্তব। ☐বিণ. প্রাতঃকালীন (ভোরাই গান)।

ভোম

ভোম [ bhōma ] বিণ. (কথ্য) বিহ্লল, চুর (নেশায় ভোম হয়ে আছে)। [দেশি.]।

ভোটার

ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা।

ভোটাভুটি

ভোটাভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার।

ভোটাধিকার

ভোটাধিকার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার।

ভোটপ্রার্থী

ভোটপ্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়।

ভোট

ভোট1 [ bhōṭa1 ] বি. 1 (সং.) তিব্বত দেশ; 2 (বাং.) ভুটান দেশ। ☐বিণ. ভুটানদেশীয় (ভোটকম্বল)। [সং. √ ভুট্ + অ]। ভোটকম্বল বি. 1 ভোটানি কম্বল; 2 পশমের তৈরি রুক্ষ ও মোটা কম্বলবিশেষ। ভোট2 [ bhōṭa2 ] বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ভোটকেন্দ্র বি. ভোট দেবার স্হান। ভোটপ্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধিকার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটাভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা।