ভ ভ্যাবা ভ্যাবা [ bhyābā ] বিণ. 1 বিহ্বল; 2 বোকা, হাঁদা (ভ্যাবাগঙ্গারাম)। [দেশি]। ভ্যাবাগঙ্গারাম বি. নিরেট বোকা। ভ্যাবাচ্যাকা বি. হতবুদ্ধি বা বিহ্বল অবস্হা (ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল)।
ভ ভ্যাজরভ্যাজর ভ্যাজর-ভ্যাজর [ bhyājara-bhyājara ] বি. বাজে কথা বিরক্তিকরভাবে ক্রমাগত বলা; বাজে বকুনি (তোমার ভ্যাজর-ভ্যাজর শুনতে একটুও ভালো লাগছে না আমার)। [দেশি]।
ভ ভৌম ভৌম [ bhauma ] বি. 1 ভূমিপুত্র; 2 মঙ্গলগ্রহ; 3 আকাশ। ☐ বিণ 1 ভূমিজ; 2 ভূমিসম্বন্ধীয়। [সং. ভূমি + অ]। ভৌমবার, ভৌমবাসর বি মঙ্গলবার।
ভ ভৌত ভৌত [ bhauta ] বিণ. 1 ভূতসম্বন্ধীয়; 2 ভূতঘটিত, ভূতের দ্বারা কৃত (ভৌত কাণ্ড, ভৌত শব্দ); 3 (বিজ্ঞা) জ়ড়জগত্ সম্বন্ধীয়, বস্তুজগত্সম্বন্ধীয়, পঞ্চভূতসম্বন্ধীয় (ভৌতবিজ্ঞান, ভৌত রসায়ন)। [সং. ভূত + অ]। ভৌতবিজ্ঞান বি. জড়জগত্সম্পর্কিত বিজ্ঞান, physical science.