বৌলি

বউলি, বৌলি [ buli, bauli ] বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]।

বউলি

বউলি, বৌলি [ buli, bauli ] বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]।

বউল

বউল [ bula ] বি. মুকুল, বোল (আমের বউল)। [সং. √ মুকুল]।

বইঠা

বইঠা [ biṭhā ] বি. নৌকার ছোটো দাঁড়বিশেষ। [সং. বহিত্র]।

বাঁধা কপি

বাঁধা কপি–বি. কেবল বড় বড় পাতা পরপর সাজানো থাকে যে কপিতে।

ব–বাংলা বর্ণমালার ত্রয়োবিংশ ব্যঞ্জনবর্ণ, অল্পপ্রাণ ওষ্ঠ্য স্পৃষ্ট ‘ব্’-ধ্বনির বর্ণরূপ।

ভাটিখানা

ভাটিখানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়।

ভাটি

ভাটি১ [ bhāṭi1 ], ভাঁটি — বি. 1 ইট পোড়াবার চুল্লি; 2 ধোপার কাপড় সিদ্ধ করবার বড়ো মাটির গামলার মতো পাত্র; 3 মদ চোয়াবার পাত্র বা স্হান (মদের ভাটি)। [তু. হি. ভট্টি < সং. ভ্রষ্ট]। ভাটিখানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়। ভাটি২ [ bhāṭi1 ], ভাঁটি — বি. নদ্যাদির স্বাভাবিক স্রোতের দিক, উজানের বিপরীত; নিম্নদিক। [ভাটা দ্রঃ]

ভাণ

ভাণ১ [ bhāṇa ] ভান-এর অশুদ্ধ রূপ। ভাণ২ [ bhāṇa ] বি. সংস্কৃত রূপপক-নাটকবিশেষ। [সং. √ ভণ্ + অ(ধি)]।