বন্দ্যঘটি

বন্দ্য-ঘটি [ bandya-ghaṭi ] বি. বন্দ্যোপাধ্যায়। [সং. বন্দ্যঘঢীয়]। বন্দ্য-বংশ বি. 1 বন্দনীয় বা মান্য বা সম্ভ্রান্ত বংশ; 2 বন্দ্যোপাধ্যায় বংশ (‘বন্দ্যোবংশখ্যাত’: ভা. চ.)।

বন্দোবস্ত

বন্দোবস্ত [ bandō-basta ] বি. 1 আয়োজন (বিয়ের বন্দোবস্ত); 2 বিলিব্যবস্হা, বন্দেজ; 3 প্রজা কর্তৃক জমিদারের কাছ থেকে নির্দিষ্ট শর্তে গৃহীত জমির পত্তনি, জমির মালিকানা বা দখলসংক্রান্ত শর্তাদি বা ব্যবস্হা। [ফা. বন্দ্-ও-বস্ত্]।

বন্দুকচি

বন্দুকচি বি. বিণ. বন্দুকচালক, বন্দুকবাজ।

বন্দুক

বন্দুক [ banduka ] বি. আগ্নেয়াস্ত্রবিশেষ। [তুর. বন্দুক্]। বন্দুকচি বি. বিণ. বন্দুকচালক, বন্দুকবাজ। বন্দুকবাজ বি. বিণ. যে বন্দুক চালায়।

বন্দিনী

বন্দিনী স্ত্রী. বি. বিণ. বন্দী২ [ bandī২ ] (-ন্দিন্) বি. (প্রধানত রাজারাজড়াদের) বন্দনাগায়ক (‘বন্দীরা ধরে সন্ধ্যার তান’: রবীন্দ্র)। ☐ বিণ. বন্দনাকারী। [সং. √ বন্দ্ + ইন্]।  

বন্দিশ

বন্দিশ [ bandiśa ] বি. সংগীতের বাঁধুনি বা রচনা (ঠুংরির বন্দিশ)। [ফা. বন্দিশ]। দ্র বন্দেজ।

বন্দিতা

বন্দিতা স্ত্রী. বন্দিত [ bandita ] বিণ. যার বন্দনা করা হয়েছে এমন, প্রশংসিত। [সং. √ বন্দ্ + ত]।

বন্দিত

বন্দিত [ bandita ] বিণ. যার বন্দনা করা হয়েছে এমন, প্রশংসিত। [সং. √ বন্দ্ + ত]। স্ত্রী. বন্দিতা।

বন্দিনি

বন্দিনি স্ত্রী. বি. বিণ. বন্দি, বন্দী।