বন্ধু
বন্ধু [ bandhu ] বি. 1 মিত্র, সখা; 2 হিতৈষী বা শুভার্থী ব্যক্তি, সুহৃত্; 3 স্বজন; 4 প্রিয়জন, প্রণয়ী। [সং. √ বন্ধ্ + উ]। বন্ধুকৃত্য বি. বন্ধুর কাজ বা কর্তব্য। বন্ধুতা, বন্ধুত্ব বি. মিত্রতা, মৈত্রী, সখ্য, সৌহার্দ্য। বন্ধুত্ব-মূলক বিণ. বন্ধুত্বপূর্ণ; বন্ধুত্বসংক্রান্ত। বন্ধুপ্রীতি বি. বন্ধুর প্রতি ভালোবাসা। বন্ধুবত্সল (বন্ধুবৎসল) বিণ. বন্ধুর প্রতি ভালোবাসাযুক্ত। বি. বন্ধুবাত্সল্য (বন্ধুবাৎসল্য)। বন্ধুবিচ্ছেদ বি. বন্ধুর সঙ্গে মনোমালিন্য বা ছাড়াছাড়ি (এই সামান্য কারণে বন্ধুবিচ্ছেদ হোক এ আমি চাই না)।
বন্ধন
বন্ধন [ bandhana ] বি. 1 বাঁধন (বন্ধনরজ্জু, বন্ধন ছিন্ন করা); 2 বাঁধন, গিঁট, গিঁট দেওয়া, (রজ্জুর দ্বারা বন্ধন); 3 আবেষ্টন (বাহুবন্ধন, ভুজবন্ধন); 4 আটক, অবরোধ (কারাবন্ধন, বন্ধনমুক্তি); 5 গ্রন্হন, গ্রথন, রচনা (করবীবন্ধন, মাল্যবন্ধন); 6 সম্পর্কস্হাপন, একত্রকরণ (বিবাহবন্ধন); 7 সংযমন, নিরোধ; 8 বাঁধবার উপকরণ, দড়ি ইত্যাদি; 9 যোগসূত্র (এই যুগের মধ্যে শেষ বন্ধন)। [সং. √ বন্ধ্ + অন]। বন্ধনহীন বিণ. 1 বাধাহীন; মুক্ত; 2 উদ্দাম (বন্ধনহীন আবেগ)। বন্ধনী বি. 1 বাঁধবার উপকরণ, যা দিয়ে বাঁধা হয়; 2 ব্র্যাকেট বা () [], এইসব চিহ্ন।