বয়ঃ

বয়ঃ [ baẏḥ ] (-য়স্) বি. 1 বয়স (বয়ঃসন্ধি, বয়ঃক্রম); 2 আয়ু, জীবনকাল; 3 যৌবন, সাবালকত্ব (বয়ঃপ্রাপ্ত)। [সং. বয়্ (-গতি) + অস্]। বয়ঃক্রম বিণ. বয়স। বয়ঃপ্রাপ্ত বিণ. প্রাপ্তবয়স্ক, সাবালক, যৌবনপ্রাপ্ত। বয়ঃসন্ধি বি. বাল্যের শেষ এবং যৌবন বা কৈশোরের আরম্ভকাল। বয়ঃস্হ, বয়স্হ বিণ. বয়ঃপ্রাপ্ত, যুবক; মধ্যবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ। বয়ঃস্হা, বয়স্হা বিণ. (স্ত্রী.) 1 বয়ঃপ্রাপ্তা, সোমত্ত; বিবাহের উপযুক্ত বয়ঃপ্রাপ্তা; 2 মধ্যবয়স্কা, প্রৌঢ়া, প্রবীণা।

বয়নামা

বয়নামা বি. বিক্রয়ের বা বিক্রীত জমি ইত্যাদির দলিল।

বমিত

বমিত [ bamita ] বিণ. বমি করে তুলে ফেলা হয়েছে এমন, উদ্গীর্ণ, বান্ত। [সং. √ বম্ + ণিচ্ + ত]।

বমনেচ্ছা

বমনেচ্ছা বি. বমির ইচ্ছা (দুর্গন্ধে বমনেচ্ছার উদ্রেক হয়); (আল.) তীব্র ঘৃণা।

বমনীয়

বমনীয়, বমনযোগ্য বিণ. বমি করার যোগ্য। বমনেচ্ছা বি. বমির ইচ্ছা (দুর্গন্ধে বমনেচ্ছার উদ্রেক হয়); (আল.) তীব্র ঘৃণা।

বমন

বমন [ bamana ] বি. 1 বমি, ন্যক্কার, পেটের ভিতরের খাদ্যবস্তু মুখ দিয়ে আক্ষেপসহ বেরোনো; 2 উদ্গিরণ। [সং. √ বম্ + অন]। বমনীয়, বমনযোগ্য বিণ. বমি করার যোগ্য। বমনেচ্ছা বি. বমির ইচ্ছা (দুর্গন্ধে বমনেচ্ছার উদ্রেক হয়); (আল.) তীব্র ঘৃণা।

বোমভোলা

বম-ভোলা, বোম-ভোলা বি. মহাদেব। ☐ বিণ. মহদেবের মতো উদাসীন বা নির্লিপ্ত (এত সমস্যার মধ্যেও এমন বোমভোলা হয়ে আছ কেমন করে?)।

বমভোলা

বম-ভোলা, বোম-ভোলা বি. মহাদেব। ☐ বিণ. মহদেবের মতো উদাসীন বা নির্লিপ্ত (এত সমস্যার মধ্যেও এমন বোমভোলা হয়ে আছ কেমন করে?)।