বয়স
বয়স [ baẏasa ] বি. জন্মের সময় থেকে অস্তিত্বের কাল, বয়ঃক্রম; পরিণত বয়স (তার বয়স হয়েছে, এখন খাটতে পারে না)। [সং. বয়স্]। বয়সকাল বি. সাবালক অবস্হা, যৌবন; পরিণত বয়স (বয়সকালে এসব দোষ সেরে যাবে)। বয়সফোড়া বি. যৌবনের আরম্ভে মুখ যে ব্রণ ওঠে। বয়স হওয়া ক্রি. বি. পূর্ণবয়স্ক হওয়া; বেশি বয়স হওয়া। বয়সা বি. যৌবনের আরম্ভে বা বয়ঃসন্ধির সময় কণ্ঠস্বরের বিকৃতি (বয়সা ধরেছে)। বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্হ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য। বয়সের গাছপাথর না থাকা ক্রি. বি. খুব বেশি বয়স হওয়া। বয়সোচিত বিণ. বিশেষ বয়সের পক্ষে...