বশ

বশ [ baśa ] বি. 1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে); 2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)। ☐ বিণ. 1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ); 2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)। [সং. √ বশ্ + অ]। বশত (তস্), (বর্জি.) বশতঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)। বশতা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা। বশবর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)। বি. বশবর্তিতা। স্ত্রী. বশবর্তিনী।

বল্লী

বল্লি, বল্লী [ balli, ballī ] বি. বল্লরি, লতা। [সং. √ বল্ল্ + ই, ঈ]।

বল্লি

বল্লি, বল্লী [ balli, ballī ] বি. বল্লরি, লতা। [সং. √ বল্ল্ + ই, ঈ]।

বল্লরী

বল্লরি, বল্লরী [ ballari, ballarī ] বি. 1 মুকুল, মঞ্জরি; 2 লতা। [সং.√ বল্ল্ + অর + ই, ঈ]।

বল্লরি

বল্লরি, বল্লরী [ ballari, ballarī ] বি. 1 মুকুল, মঞ্জরি; 2 লতা। [সং.√ বল্ল্ + অর + ই, ঈ]।

বল্লভা

বল্লভা, (অশু. কিন্তু প্রচলিত) বল্লভী বি. (স্ত্রী.) প্রিয়া; প্রণয়িনী।

বল্লভ

বল্লভ [ ballabha ] বি. 1 পতি, স্বামী; 2 প্রণয়ী; 3 প্রিয় (প্রাণবল্লভ)। [সং. √ বল্ল্ + অভ]। বল্লভা, (অশু. কিন্তু প্রচলিত) বল্লভী বি. (স্ত্রী.) প্রিয়া; প্রণয়িনী।

বল্লবী

বল্লবী বি. (স্ত্রী.) গোপী, গোয়ালিনি।

বল্লব

বল্লব [ ballaba ] বি. 1 গোয়ালা, গোপ; 2 পাচক; 3 (মহা.) অজ্ঞাতবাসকালে ভীমের গৃহীত নামবিশেষ। [সং. বল্ল্ + ব]। বল্লবী বি. (স্ত্রী.) গোপী, গোয়ালিনি।

বল্য

বল্য [ balya ] বিণ. বলকারক, যাতে শক্তি হয়। [সং. বল3 + য]।