বশীকরণ

বশীকরণ [ baśī-karaṇa ] বি. 1 অপরকে বশে আনা; 2 অপরকে বশে আনার জন্য অভিচারক্রিয়া। [সং. বশ + ঈ + √ কৃ + অন]। বশীকৃত বিণ. বশ করা হয়েছে এমন। স্ত্রী. বশীকৃতা।

বসিষ্ঠ

বশিষ্ঠ, বসিষ্ঠ [ baśiṣṭha, basiṣṭha ] বি. পৌরাণিক মুনিবিশেষ, সূর্যবংশের কুলগুরু। [সং.বশিন্ + ইষ্ঠ]।

বশিষ্ঠ

বশিষ্ঠ, বসিষ্ঠ [ baśiṣṭha, basiṣṭha ] বি. পৌরাণিক মুনিবিশেষ, সূর্যবংশের কুলগুরু। [সং.বশিন্ + ইষ্ঠ]।

বশিত্ব

বশিতা, বশিত্ব [ baśitā, baśitba ] বি. 1 শিবের অষ্টবিভূতি বা ঐশ্বর্যের অন্যতম, যোগলব্ধ ঐশ্বরিক শক্তিবিশেষ; 2 বশীকরণের ক্ষমতা; 3 অপার্থিব ক্ষমতা। [সং. বশিন্ + তা, ত্ব]।

বশিতা

বশিতা, বশিত্ব [ baśitā, baśitba ] বি. 1 শিবের অষ্টবিভূতি বা ঐশ্বর্যের অন্যতম, যোগলব্ধ ঐশ্বরিক শক্তিবিশেষ; 2 বশীকরণের ক্ষমতা; 3 অপার্থিব ক্ষমতা। [সং. বশিন্ + তা, ত্ব]।

বশংবদ

বশংবদ [ baśa-mbada ] বিণ. অনুগত, অধীন, বশবর্তী, বাধ্য (চাকরটা বাবুর বশংবদ)। [সং. বশ + (ম্ আগম) + √ বদ্ + অ]।

বশবর্তিনী

বশবর্তিনী স্ত্রী. বশবর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)।

বশবর্তিতা

বশবর্তিতা বি. বশবর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)।

বশতা

বশতা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা।

বশত

বশত (তস্), (বর্জি.) বশতঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)।